ঈদেও রক্তাক্ত কাশ্মীর, নিহত ১

আপডেট : ০৫ জুন ২০১৯, ১৩:২৪

মুসলিমদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিনেও রক্তাক্ত কাশ্মীর। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে নিহত হয়েছে ১ নারী। এতে গুরুতর আহত হয়েছে আরো একজন। খবর এনডিটিভির। 

দেশটির পুলিশ জানিয়েছে, বুধবার সকালে পুলওয়ামায় জোর করে এক মহিলার বাড়িতে ঢুকে পড়ে কয়েকজন বিচ্ছিন্নতাবাদী। সেখানেই তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলিতে প্রাণ হারান নিগিনা নামের এক নারী। 

আরো পড়ুন: বিক্ষোভকারীদের ওপর সুদান সেনাবাহিনীর গুলি, নিহত বেড়ে ৬০ 

এছাড়া হামলায়  আহত হয়েছেন মোহাম্মদ  সুলতান নামে এক ব্যক্তি। তিনি স্থানীয় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।  

ইত্তেফাক/এসআর