দক্ষিণ কেরানীগঞ্জে অজ্ঞাত দুই লাশ উদ্ধার

আপডেট : ০৫ জুন ২০১৯, ১৬:৪৯

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা থেকে সকালে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৭৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া থানার চুনকুটিয়া আমিনপাড়া এলাকা থেকে বুধবার দুপুর ২টায় নির্মাণাধীন বাড়ির ৪ তলা থেকে অজ্ঞাত এক নারীর (৩০) মৃতদেহ উদ্ধার করে করেছে পুলিশ। 

ওসি শাহ জামান জানান, ধর্ষণের পর ওই নারীকে হত্যা করা হয়েছে বলে তার ধারণা। দুই মৃতের পরিচয় উদঘাটনের চেষ্টা করছে। এছাড়া  ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: রামগতিতে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

দুইটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যপারে  দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে।

ইত্তেফাক/নূহু