লা ফিনালিসিমার জন্য দল ঘোষণা করলো আর্জেন্টিনা

আপডেট : ২১ মে ২০২২, ১৫:০০

আগামী ১ জুন ইংল্যান্ডের ওয়েম্বলিতে মুখোমুখি হবে ইতালি ও আর্জেন্টিনা। ২০২১ কোপা আমেরিকা ও ইউরোজয়ী দল দুটির ম্যাচটির নাম দেওয়া হয়েছে লা ফিনালিসিমা। সেই ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

এবারই প্রথম লা ফিনালিসিমা আয়োজিত হবে। শিগগিরই প্রস্তুতিও শুরু করে দেবে দল দুটি। স্পেনের শহর বিলবাওয়ে অনুশীলন করবে আর্জেন্টিনা। গতকাল তথ্যটি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

একনজরে আর্জেন্টিনা দল

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভারপ্লেট), হুয়ান মুসো (আতালান্তা) ও জেরোনিমো রুইয়ি (ভিয়ারিয়াল)।

ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেস), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), জেরমান পেৎসেয়া (বেতিস), নেহুয়েন পেরেস (উদিনেস), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহাম), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা) ও নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স)।

মিডফিল্ডার: লিসান্দ্রো মার্তিনেজ (আয়াক্স), মার্কোস সেনেসি (ফেইনুর্ড), মার্কোস আকুনিয়া (সেভিয়া), গিদো রদ্রিগেজ (বেতিস), আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার (ব্রাইটন), রদ্রিগো দি পল (আতলেতিকো), এজেকিয়েল পালাসিওস (লেভারকুসেন) ও জিওভানি লো সেলসো (ভিয়ারিয়াল)।

ফরোয়ার্ড: আলেহান্দ্রো গোমেজ (সেভিয়া), আনহেল দি মারিয়া (পিএসজি), পাওলো দিবালা (জুভেন্টাস), লিওনেল মেসি (পিএসজি), লওতারো মার্তিনেজ (ইন্টার), হুলিয়ান আলভারেজ (রিভারপ্লেট), হোয়াকিন কোরেয়া (ইন্টার), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা) ও আনহেল কোরেয়া (আতলেতিকো)।

ইত্তেফাক/টিএ