ফিরলেন সাকিবও, চতুর্থ উইকেটের পতন

আপডেট : ০৫ জুন ২০১৯, ২০:৫৭

দলীয় ৬০ রানে দুই ওপেনার আউট হয়ে মাঠ ছেড়েছিলেন। এরপর জুটি বাঁধেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে এই জুটি ভালোই খেলছিলেন। তবে ২৪তম ওভারে নিজেদের ভুল বোঝাবুঝিতে রান আউটের ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হলো মুশফিকুর রহিমকে। ৩৫ বল থেকে ১৯ রানের সতর্ক ইনিংস খেলেন মুশফিক। দলীয় ১৬১ রানে ফিরে গেলেন হাফসেঞ্চুরিয়ান সাকিবও। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৬৬ রান।

ওভালে বুধবার সন্ধ্যায় নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশকে। ব্যাট হাতে সতর্ক সূচনার চেষ্টা করছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তবে সেই প্রচেষ্টায় বেশিদূর এগুতে পারেননি তারা। নবম ওভারে ৪৫ রানে সৌম্য সরকার আউট হন। হেনরির বলে বোল্ড হওয়ার আগে সৌম্য ২৫ বল থেকে ২৫ রান করেন।

চতুর্দশ ওভারে দলীয় ৬০ রানে ফার্গুসনের বলে টেন্ট বোল্টের হাতে ধরা পড়লেন তামিম। এরপর তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে জুটি বাঁধেন মুশফিকুর রহিম। তবে ২৪তম ওভারের শেষ বলে দলীয় ১১০ রানে রান আউট হয়ে যান মুশফিক। এবার গ্র্যান্ডহোমের বলে কট বিহাইন্ড হলেন সাকিব। আউট হওয়ার আগে ৬৮ বল থেকে ৬৪ রান করেন তিনি। পঞ্চম উইকেটে এখন মিঠুনের সঙ্গী হয়েছেন মাহমুদউল্লাহ। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে শুরু করেছে নিউজিল্যান্ড। তাই এই দু’দলের জন্যই আজ এগিয়ে যাওয়ার লড়াই।

ইত্তেফাক/কেআই