বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা এলাকার অসহায় গৃহবধূ শিউলির পরিবার ঈদের আনন্দ উপভোগ করেছে সবার সঙ্গে। গত দৈনিক ইত্তেফাকের অনলাইনসহ পাথরঘাটার স্থানীয় একটি নিউজ পোর্টালে শিউলির অসহায় পরিবারের খবর প্রকাশ হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এতে দেশ-বিদেশের হৃদয়বান কিছু মানুষ সমার্থ অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেই সহায়তা থেকে ঈদবাজার করে দেওয়া হয় শিউলির পরিবারকে।
শিউলির নিজের, তার অবুঝ দুই শিশু তান্না ও তামিমের প্রয়োজনীয় পোশাক, খাদ্য, ওষুধ কিনে দেওয়া হয়। যা পেয়ে তারা খুশিতে ঈদ উদযাপন করেছেন।
ঈদের আগের দিন বিকেলে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীরের হাত থেকে সহায়তার ঈদ সামগ্রী গ্রহণ করেন দুই সন্তানসহ শিউলি। এ সময় পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি জাকির হোসেন, প্রথম আলো পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল, ও পাথরঘাটা স্থানীয় নিউজ পোর্টাল ‘আমাদের পাথরঘাটা ডট কম’র সম্পাদক ইমরান হোসাইন উপস্থতি ছিলেন।
উল্লেখ্যে, গরীব ঘরের মেয়ে শিউলি (২২)। শিউলির দুই সন্তান। তার স্বামী রহিম দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে কিছুদিন আগে অকালে মৃত্যুবরণ করেছেন। র্বতমানে দুই সন্তান তান্না (৩বছর) ও তামিমকে (১০মাস) নিয়ে অসহায় দিন পার করেছেন শিউলি। দারিদ্র্যের কারণে ঠাঁই মেলেনি পিতা ও শ্বশুরের কাছে। অসুস্থ সন্তান নিয়ে দ্বারে দ্বারে সাহায্য চেয়ে বেড়াচ্ছিলেন শিউলি। পাথরঘাটা প্রেসক্লাবে দুই ক্ষুধার্ত সন্তান নিয়ে সাহায্য চাইতে এসে শিউলি কান্নায় ভেঙ্গে পড়েছিলেন।
আরও পড়ুন: কেন্দুয়ায় ঈদের জামাত নিয়ে সংঘর্ষে আহত ৭
এরপর তার পাশে দাঁড়ায় পাথরঘাটার সাংবাদিকেরা এবং সারা দেশের মানুষ! শিউলির পরিবারটিকে সাবলম্বী করতে আর্থিক সাহায্য পাঠাতে চাইলে নিচের নাম্বারে যোগাযোগ করা যাবে। ০১৭১২৪১১৮৩৭ নম্বরটি পাথরঘাটা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের। এ ছাড়াও বিকাশ করা যাবে ০১৭১১১৪৭৮০৫ এবং ০১৭৪৩৯০৫০৩০ এই নম্বরে।
ইত্তেফাক/নূহু
