রিয়ালকে ফিরিয়ে দিলেন এমবাপ্পে, পিএসজির সঙ্গে নতুন চুক্তি!

আপডেট : ২১ মে ২০২২, ২১:১৮

অনেক নাটকীয়তা শেষে অবশেষে জানা গেলো কিলিয়ান এমবাপ্পের সিদ্ধান্ত। রিয়াল মাদ্রিদে যাচ্ছেন না তিনি। তাদের সব ধরনের প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন। পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি এই তারকা।

সূত্রের বরাত দিয়ে এমন খবরই জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তারা জানিয়েছে, পিএসজির সঙ্গে নতুন চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এরই মধ্যে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজকেও এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি।

তবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি এমবাপ্পে।

ইত্তেফাক/টিএ