রাঙ্গামাটিতে ১০ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।
রবিবার (২২ মে) রাত সাড়ে ১২টার দিকে শহরের রিজার্ভ বাজারের লেক ভিউ নামে একটি আবাসিক হোটেল থেকে এই জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো. মিলন রহমান (২৮) ও মো. শাহ আলম (৫৫)। মিলনের বাড়ি রাজশাহী জেলার বাঘমারা থানায়, শাহ আলমের বাড়ি নরসিংদী জেলায়।
অভিযানের বিষয়টি টের পেয়ে আমির হোসেন ও মো: ফখরুল হাসান নামে আরও দুজন পালিয়ে যান।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল নোট উদ্ধার করা হয়। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই নুরে আলম বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।

টানা পতনের পর পুঁজিবাজারে সূচকের বড় উত্থান