নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ রুয়েট ছাত্র

আপডেট : ০৬ জুন ২০১৯, ২০:২৫

 

নওগাঁর ছোট যমুনা নদীতে গোসল করতে গিয়ে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্র শফি মামুদ রিফাত (২১) পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াই দিকে সময় নওগাঁ সরকারি ডিগ্রী কলেজের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

রিফাত শহরের কোমইগাড়ী মহল্লার সিরাজুল ইসলামের ছেলে ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ত্রিপলইর ৪র্থ বর্ষের ছাত্র। 

খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সর ডুবুরির একটি দল সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। তবে ডুবুরি দলের চেষ্টা অব্যাহত আছে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রিফাত ও তার চাচাতো ভাই উল্লাসসহ কয়েকজন বন্ধু দুপুর ২টার সময় বাসার পাশে ছোট যমুনা নদীতে গোসল করতে যায়। সবাই সাঁতারে নদীর পশ্চিম তীর থেকে পূর্ব তীরে যায়। কিছুক্ষণ পরে আবারও পশ্চিম তীরে ফেরত আসার সময় পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয় রিফাত। 

আরও পড়ুন: সোহাগ নাদিমের মাথায় হেলমেট ছিল, ইমনের ছিল না

তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে খোঁজ করে। পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এসে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত খুঁজেও তাকে পায়নি। খবরটি ছড়িয়ে পড়লে নদীর দুই পাড়ে হাজার হাজার লোক ভিড় করেন। 

জেলা প্রশাসক মিজানুর রহমান ও পুলিশ সুপার ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ইত্তেফাক/অনি