আইপিও কোটার সুবিধা নিতে লাগবে ৩ কোটি টাকার বিনিয়োগ

আপডেট : ২৪ মে ২০২২, ১১:১৫

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) কোটাসুবিধা নিতে যোগ্য বিনিয়োগকারীদের শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে ৩ কোটি টাকার বিনিয়োগ থাকতে হবে। গতকাল সোমবার (২৩ মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৪তম নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বর্তমানে আইপিও কোটাসুবিধা নেওয়ার জন্য যোগ্য বিনিয়োগকারীদের আইপিও শুরু হওয়ার আগে একটি নির্দিষ্ট তারিখে (কাট-অফ ডেট) তালিকাভুক্ত সিকিউরিটিজে ১ কোটি টাকার বিনিয়োগ থাকতে হয়। যা বাড়িয়ে আজকের কমিশন সভায় ৩ কোটি টাকা টাকা করা হয়েছে।

শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মাধ্যমে তারল্য বৃদ্ধির লক্ষ্যে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যোগ্য বিনিয়োগকারীদের পাশাপাশি অনুমোদিত পেনশন ফান্ড এবং স্বীকৃত প্রোভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ডের ক্ষেত্রে আইপিও কোটার সুবিধা নেওয়ার জন্য বিনিয়োগের পরিমাণ বাড়াতে হবে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী, এসব ফান্ডের ক্ষেত্রে শেয়ারবাজারে বিনিয়োগ ৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি ৫০ লাখ টাকা করা হয়েছে।

ইত্তেফাক/ ইআ