সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে একজন স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মে) বিকালে উপজেলার সলঙ্গা থানার ভুইয়াগাতি গ্রামের মৃগেন্দ্র নাথ তালুকদারের বাঁশ বাগানে একটি গাছের সঙ্গে মৃতদেহটি বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পার্শ্ববর্তী লোকজন থানায় খবর দেন।
উদ্ধারকৃত ছাত্রের নাম রাশেদুল ইসলাম। সে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ধামাইনগর উত্তরপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। ৬ দিন আগে সে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় জিডি করা হয়েছে।
লাশ উদ্ধারের সময় সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী ফোর্সসহ উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘লাশ সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো রহস্য জানা যায়নি।’
এদিকে, রায়গঞ্জ সার্কেল এসপি মো. ইমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
