বরিশালের মুলাদি উপজেলায় মনির হোসেন হাওলাদার নামে (৩২) এক যুবকের চোখ তুলে ফেলার পর তার গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত সোমবার রাতে উপজেলার কাজির চর ইউনিয়নের চরকমিশনার গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে চরকমিশনার গ্রামের আবুল সরদারের বাড়ির পুকুরের পশ্চিম পাশ থেকে মনির হাওলাদারের লাশ উদ্ধার করা হয়।
মনির হোসেন হাওলাদার চরকমিশনার গ্রামের সালাম হাওলাদারের ছেলে। তিনি ঐ এলাকার কামাল সরদারের গরুর খামারে শ্রমিকের কাজ করতেন। বকেয়া বেতন চাওয়ায় মনির হাওলাদারের গলা কেটে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের ভাই পাবেল হাওলাদার।
