কান উৎসবে এবারে বিচারক হিসেবে সংযুক্ত থাকায় স্বামী রণবীর সিং-কে নিয়ে ভারতে ট্রল করা হচ্ছে। প্রায় প্রতিদিনই কিছু না কিছু ইভেন্ট বা খবরে থাকছেন এই বলিউড সুপারস্টার। এর ভেতরে দীপিকার টুইটে রণবীর সিং-এর সঙ্গে দীপিকার খুনসুটি নিয়ে বেশ মজা করেছেন নেটিজেনরা। কেউ কেউ রণবীরের নিঃসঙ্গতা নিয়েও ঠাট্টা-তামাশা করছেন!
এদিকে দীপিকা সর্বশেষ চলচ্চিত্র ‘গেহরাইয়া’ নিয়ে ফরাসি ম্যাগাজিনে কথাও বলেছেন। নিজের বিভিন্ন লুকে কান উৎসবে হাঁটাহাঁটিও নজর কাড়ছে অনেকের।
নতুন ছবির ঘোষণা দেবেন কি-না এমন প্রসঙ্গে দীপিকা বলেন, ‘না প্রযোজক হিসেবে এখনই নতুন কোনো ঘোষণা দিতে চাই না।’
তবে সেরা ২০ চলচ্চিত্র থেকে বাছাইপর্বের বিচারকার্য করতে গিয়েই দীপিকা বলেন, ‘উৎসবে এবারের সেশনটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। বিশ্ব চলচ্চিত্রের নানা ভাষা, আঙ্গিক থেকে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। আমার জন্য দারুণ এক লেসনের মতো কাজ করছে এবারের উৎসবটি।’

আমাকে রোগা বলে খোঁচা দেওয়া হতো: মাধুরী