নতুন রূপে সাজবে ঐতিহ্যবাহী লালকুঠি

আপডেট : ২৫ মে ২০২২, ০৯:৪৬ পিএম

১৪২ বছর আগে ১৮৭৪ সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থব্রুকের ঢাকা সফরকে কেন্দ্র করে একটি টাউন হল নির্মিত হয়। বুড়িগঙ্গার তীর ঘেঁষে ফরাশগঞ্জের এ টাউন হলটিকে নর্থব্রুকের নামে নামকরণ করা হয়। তবে দালানটি লাল রঙের হওয়ায় এটি লালকুঠি নামেই বেশি পরিচিত। জৌলুস হারানো এই স্থাপনাটি এবার নতুন রূপে সাজতে চলেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের Dhaka City Neighborhood Upgrading Project (DCNUP) এর অংশ হিসেবে এই স্থাপনাটি সংরক্ষণ করে নতুন কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে।

-