ঈদ উপলক্ষে আরব আমিরাতের বাজারে ৯০ শতাংশ ছাড়

আপডেট : ০৭ জুন ২০১৯, ১০:৫৮

মুসলিমদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শপিং মলগুলোতে চলছে ছাড়ের প্রতিযোগিতা। দেশটির শত শত দোকানে বিভিন্ন পণ্যের ওপর দেয়া হয়েছে ৯০ শতাংশের বেশি ছাড়। খবর খালিজ টাইমসের।  

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী আবু ধাবির আল ওয়াদা, মুশরিফি  ইয়াস, মারিনা, ডালমা, হিলি, জিমি ছাড়াও ৫০০ এর বেশি শপিং মল গুলো এ ছাড়ের ঘোষণা দিয়েছেন। ক্রেতাদের উৎসাহ দিতে ঈদ উপলক্ষে এ ছাড় দেয়া হয়।   

ছাড় দেয়া পণ্যগুলোর মধ্যে আছে পোশাক, জুতা, ব্যাগ, জুয়েলারি, সুগন্ধি, ইলেক্ট্রনিকস, শিশুদের খেলনা ছাড়াও আরো অনেক পণ্য। এসব পণ্য অনেক সস্তায় ঈদ উপলক্ষে ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে। 

এছাড়া ক্রেতাদের জন্য বিভিন্ন শপিং মলে কুপনের ব্যবস্থাও করা হয়েছে। কুপন জিতলে ক্রেতাদের দেয়া হচ্ছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। 

আরো পড়ুন: বঙ্গবন্ধুর স্লোগান নকল করছেন মমতা: সিপিএম নেতা সেলিম 

খালিদ নামে দেশটির একজন বাসিন্দা বলেন, আমি এবং আমার পরিবার এই সময়ে কেনাকাটা করি। কারন আমরা জানি এই সময়ে বিভিন্ন পণ্যের ওপর অনেক ছাড় দেয়া হয়।  

ইত্তেফাক/এসআর