কাশ্মীরে ফের গোলাগুলি, নিহত ৪

আপডেট : ০৭ জুন ২০১৯, ১১:৫৯

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে অন্তত ৪ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির সেনা, পুলিশ ও সিআরপিএফ মিলে অভিযান চালায়।  

দেশটির পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। 

খবরে বলা হয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী বিচ্ছিন্নতাবাদীদের ঘিরে ফেললে তারা গুলি ছুঁড়ে। এতে পাল্টা আক্রমণ শুরু করে সেনারা। এতে ৪ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। 

আরো পড়ুন: ঈদ উপলক্ষে আরব আমিরাতের বাজারে ৯০ শতাংশ ছাড় 

নিহতরা জইশ-ই-মহম্মদের সদস্য বলে  ভারতীয় নিরাপত্তা বাহিনীর দাবি। এছাড়া ঘটনাস্থল থেকে তিনটি রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। 

ইত্তেফাক/এসআর