নেপালে প্রচণ্ড ঝড়ে নিহত ১, আহত ৯৯

আপডেট : ০৭ জুন ২০১৯, ১২:৫৬

নেপালের বিভিন্ন গ্রামে টানা ৪০ মিনিট ধরে চলা তুমুল ঝড়ে অন্তত ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৯৯ জন। ঝড়ে ১৫০ টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর খালিজ টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে দেশটির কাইলালি ও কাঞ্চনপাড়া জেলার কয়েকটি গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যা  সাড়ে ৭ টা নাগাদ ঝড় শুরু হয়।  

ঝড়ে ওইসব এলাকার বহু গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়েছে। এতে যান চলাচল বন্ধ হয়। 

দেশটির সুদিপ গিরি নামে এক পুলিশ কর্মকর্তা জানান, প্রায় ৪০ মিনিট ঝড়ের স্থায়িত্ব ছিল। এতে ১৫০ টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।  

আরো পড়ুন: কাশ্মীরে ফের গোলাগুলি, নিহত ৪ 

এর আগে গত এপ্রিলে দেশটিতে ঝড়ে ৩০ জনের প্রাণহানি ঘটে। 

ইত্তেফাক/এসআর