২০২২ সালের ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনী তার 'অপারেশন রাদ-ইউআই-ফাসাদ' (আরইউএফ) এর সমাপ্তি উদযাপন করে। এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাকিস্তানে 'দুই দশক-ব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে' এই অভিযানটিকে একটি বড় সাফল্য বলে দাবি করে।
১০১৭ সালে পাকিস্তান সেনাবাহিনী সারা দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের অশান্ত এলাকাগুলোকে লক্ষ্য করে আরইউএফ অভিযান চালু করে।
তবে পাকিস্তানের পশ্চিম সীমান্তে দেশটির নিরাপত্তা অবস্থা এখনো ভঙ্গুর এবং দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর প্রায় নিয়মিত হামলা চলছেই। দেশটির সেনাবাহিনী এই নিয়ে এই অঞ্চলে আরও রক্ষী মোতায়েন করেছে।
আরইউএফ-এর ৫ বছরের পরেও দেশটির নিরাপত্তা বাহিনী খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের অশান্ত অঞ্চলগুলোতে হামলায় অনেক হতাহতের সম্মুখীন হোচ্ছে।
২০২১ সালে দেশটিতে ৪৬৬টি এমন হামলার ঘটনার মুখোমুখি হয়েছে। এরমধ্যে হামলায় ৫৪১ জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছে এবং ২৮৫ জন আহত।
এছাড়া চলতি বছরের মার্চ পর্যন্ত ১৫২টি হামলার ঘটনা ঘটেছে। এতে ৩২৩ জন দেশটির নিরাপত্তা কর্মী নিহত হয়েছে এবং আহত ১৮৬ জন।
