কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ইকবাল হোসেন ওরফে বাবু নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে জেলার বুড়িচং উপজেলার বুড়িচং উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবু ওই গ্রামের আলী হোসেনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বুড়িচং উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ইকবাল হোসেন ওরফে বাবু নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: তালায় গলায় ওড়না পেঁচানো ছাত্রীর মরদেহ উদ্ধার
কুমিল্লাস্থ র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমার জানান, গ্রেফতার বাবু দীর্ঘদিন ধরে বুড়িচং এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সে প্রকাশ্যে অস্ত্র প্রর্দশন ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজি করত। এসকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় গোয়েন্দা নজরদারি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তার বিরুদ্ধে বুড়িচং থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
