ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট : ০৭ জুন ২০১৯, ১৪:৫০

ঝিনাইদহ সদর উপজেলার পান্তাপাড়া গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ আবু সাঈদ (৩০) নামে এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। 

 

আজ শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। সাঈদ হরিনাকুন্ডু উপজেলার পার-দখলপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে নাশকতাসহ ৩টি মামলা আছে।    

আরো পড়ুন : কক্সবাজারে বাস-মাইক্রো সংঘর্ষে নারীসহ নিহত ২

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার সকালে পান্তাপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযান কালে আবু সাঈদকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাসী করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

 

ইত্তেফাক/ইউবি