নরসিংদীতে  মা ও নবজাতকের মৃত্যু, ক্লিনিক ম্যানেজারসহ আটক ২

আপডেট : ২৮ মে ২০২২, ১৭:৫৩

নরসিংদীতে মেরি স্টোপস ক্লিনিকে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।  শুক্রবার রাতে শহরের বাসাইল মেরি স্টোপস ক্লিনিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্লিনিকের ম্যানেজারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত সালেহা বেগম শহরের শালিধা এলাকার হান্নান মিয়ার স্ত্রী।

শুক্রবার সালেহা বেগমকে আল্টাসোনোগ্রাম করার জন্য স্বজনেরা মেরিস্টোপস ক্লিনিকে নিয়ে যান। এ সময় কর্মরত চিকিৎসক হেলেনা হালিম সিজার করার পরামর্শ দেন। সালেহা সিজারে রাজি না হলে তার বাচ্চার অবস্থা ভালো না বলে ভয়ভীতি দেখিয়ে অপারেশনের জন্য অটিতে নিয়ে যান। অপারেশনের টেবিলে রোগীর অবস্থা বেগতিক দেখে রোগীকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা মেডিক্যালে পৌঁছালে মা ও নবজাতককে মৃত বলে ঘোষণা করেন কর্মরত চিকিৎসক। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রোগীর স্বজন ও এলাকাবাসী হাসপাতাল ভাঙচুর চালায়।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল  ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে মোবাইল কোর্ট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ক্লিনিকের ম্যানেজারসহ দুইজনকে আটক করা হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

 

ইত্তেফাক/ইউবি