চাঁপাইনবাবগঞ্জে ১০টি ক্লিনিক সিলগালা

আপডেট : ২৮ মে ২০২২, ২১:৪৯

চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলার ১০টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২৮ মে) সকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে এসব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। 

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সদর উপজেলার বরেন্দ্র ও ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, ভোলাহাটের জনসেবা ডায়াগনস্টিক সেন্টার, সাইফুর নেশা মকবুল চিকিৎসালয়, শিবগঞ্জ উপজেলার ইলিয়াস আহমেদ মেমোরিয়াল হাসপাতাল, জনসেবা ডায়াগনস্টিক সেন্টার, গোমস্তাপুর উপজেলার ইসলামীয়া নার্সিং হোম, ডিজিটাল ও রাজ ডায়াগনস্টিক সেন্টার এবং নাচোলের জমিলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অভিযানে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন। 

সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ বলেন, ‘অনুমোদন বা লাইন্সেস না থাকায় ভ্রাম্যমাণ আদালত ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে জেলার ৫ উপজেলার ১০টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।’

ইত্তেফাক/এএইচ