মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের হলরুমে শুক্রবার বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হলো ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ। প্রথমবারের মত এই অনুষ্ঠানে মালদ্বীপে কর্মরত শ্রমজীবী প্রবাসীরা অংশ নিয়েছেন।
ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মিশনের প্রথম সচিব সোহেল পারভেজ, বেগম নাওমী নাহরীন আজাদ, মিশনের তৃতীয় সচিব মো. মিজানুর রহমান ভুঞা। অনুষ্ঠানে প্রবাসী শ্রমিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্যবসায়ী গ্লোবাল রিচসের চেয়ারম্যান সিআইপি সোহেল রানা, ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান দুলাল হোসেন, হেড অফ কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং ডা. খন্দকার লিয়াকত আলী, ঢাকা ট্রেডার্সের চেয়ারম্যান বাবুল হোসেন, ফোর এল ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হাদিউল ইসলাম, ইউএস-বাংলা এয়ারলাইন্স মালদ্বীপ শাখা ম্যানেজার শরিফুল ইসলাম, ফুড অ্যান্ড ফুড-এর পরিচালক মো. নুরে আলম রিন্টু, এনবিএল মানিট্রান্সফার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর হান্নান খান কবির, ম্যানেজার মাকসুদুর রহমান, স্কাইনেট ইসভেস্টম্যানের পরিচালক মানিক হোসাইন, প্রবাসী ব্যবসায়ী কাসেদুল ইসলাম প্রমুখ।
