পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুক রাজনীতিক ও আমলারা তা চান না: সাবেক আইজিপি শহীদুল হক

আপডেট : ২৯ মে ২০২২, ১১:০৩

সংসদ সদস্য, আমলা ও রাজনৈতিক নেতা সম্পর্কে পুলিশের সাবেক আইজি এ কে এম শহীদুল হক বিস্ফোরক মন্তব্য করেছেন| তিনি বলেছেন, চাকরি জীবনে আমি কখনো রাজনৈতিক অপশক্তির কাছে মাথানত করিনি| চাকরিতে থাকা অবস্থায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পিছপা হইনি| তবে আমার মতো তো সবাই পারবে না| এজন্য একটা সিস্টেম চালু করা উচিত যাতে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে পারে| পুলিশ বিচার ব্যবস্থার অংশ| তারা নিরপেক্ষভাবে কাজ করতে না পারলে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কখনো কার্যকর হবে না| কিন্তু রাজনীতিবিদ ও আমলারা সেই পরিবর্তন চান না|

গতকাল শনিবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তার লেখা ‘পুলিশ জীবনের স্মৃতি : স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন’ শিরোনামের গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক হিসেবে তার জীবনের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন| ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) প্রকাশিত বইটির প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন| স্বাগত বক্তব্য দেন ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দীন| 

ইত্তেফাক/ইআ