কানে স্বর্ণপাম জিতলো ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’

আপডেট : ২৯ মে ২০২২, ১৪:২৫

কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম (পাম দ’র) জিতেছে সুইডেনের সিনেমা ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’। সিনেমাটির পরিচালক রুবেন অস্টলান্ড।

শনিবার (২৮ মে) ফ্রান্সের স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিট) পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসেছিল সমাপনী আয়োজন।

‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ সিনেমার পরিচালক রুবেন অস্টলান্ড। ছবি: সংগৃহীত

এর আগে ২০১৭ সালেও তিনি কানের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার জিতেছিলেন ‘দ্য স্কয়ার’ সিনেমার জন্য। পর পর দুই সিনেমার জন্য এমন অর্জন বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এটাই প্রথম।

রুবেন অস্টলান্ডের হাতে স্বর্ণপাম তুলে দেন এবারের আসরের মূল প্রতিযোগিতা শাখার বিচারকদের প্রধান ফরাসি অভিনেতা ভাসোঁ লাদোঁ এবং মেক্সিকান পরিচালক আলফনসো কুয়ারন। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলজিয়ান অভিনেত্রী ভার্জিনি এফিরা।

ছবি: সংগৃহীত

ইত্তেফাক/বিএএফ