কালিহাতীতে বাস চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর 

আপডেট : ২৯ মে ২০২২, ১৪:২৭

টাঙ্গাইলের কালিহাতীতে বাস গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৯ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম মো. নাজিম উদ্দিন (৩৭)। তিনি নাটোর সদর উপজেলার মো. বদিউর রহমানের ছেলে।

বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, মো. নাজিম উদ্দিন সকালে নাটোর থেকে ঢাকা যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতু পার হয়ে ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, নিহতে লাশ থানায় রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/এমএএম