ধর্ষণ ও হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 

আপডেট : ৩০ মে ২০২২, ১৮:০০

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে এক নারীকে ধর্ষণ ও দুই শিশুকে হত্যার দায়ে বাচ্চু মৃধা নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. নূরে আলম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এ সময় ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এ মামলার অপর আসামি খোকন খানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে খালাস প্রদান করেন।  

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার পায়লাতলা গ্রামে জমি নিয়ে বিরোধে ২০১৪ সালে ১১ সেপ্টেম্বর রাতে আসামি ওই নারীকে ধর্ষণ করে। এ সময় ওই নারী বাধা দিলে ধস্তাধস্তিতে দুই শিশু ঘুম ভেঙে যায়। তারা চিৎকার করলে আসামি তাদের হত্যা করে। এ ঘটনার পরদিন ৫ জনের নাম উল্লেখ করে মোরেলগঞ্জ থানায় মামলা  করা হয়।

 

ইত্তেফাক/ইউবি