রাবির ২ শিক্ষককে স্থায়ী বহিষ্কার 

আপডেট : ৩০ মে ২০২২, ১৭:০১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষককে স্থায়ী বহিষ্কার ও একজনের চার বছরের পদোন্নতি ও ইনক্রিমেন্ট স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

সোমবার (৩০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। এর আগে রবিবার (২৯ মে) রাতে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫১৪তম সিন্ডিকেটে এই সিদ্ধান্ত হয়। 

স্থায়ী অব্যাহতি প্রাপ্তরা হলেন- মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সালমা খাতুন।

সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বলেন, ‘বিধিবহির্ভূতভাবে দীর্ঘ দিন কর্মস্থল থেকে বাইরে থাকায় মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবাকে এবং সুপারভাইজার ও ডাক্তারের   স্বাক্ষর জালিয়াতি করে মাতৃত্বকালীন ছুটি নিয়ে দীর্ঘ দিন কর্মস্থল থেকে দূরে থাকায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সালমা সুলতানাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছ।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণ হওয়ায় আগামী চার বছর তার প্রমোশন ও ইনক্রিমেন্ট স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

ইত্তেফাক/এএইচ