খুলনায় প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময় কেদ্রে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মে) সকাল ৯টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
মৃত ওই যুবকের নাম নবীন বিশ্বাস (২৫)। সে নড়াইল জেলার কালিয়া উপজেলার হরহারিয়া গ্রামের নারায়ণচন্দ্র বিশ্বাসের ছেলে। মাদকাসক্ত অবস্থায় গত ২৪ মে থেকে ওই নিরাময় কেন্দ্রে ভর্তি ছিল।
মাদক নিরাময় কেন্দ্রের সাব অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল কমিউনিটি অফিসার তন্ময় বিশ্বাস বলেন, ‘সকাল সাড়ে ৮ টার দিকে নবীন বিশ্বাস ব্রাশ করে বারান্দায় যান। এরপর ৯ টার দিকে খাবার দেওয়ার সময়ে দেখা যায়, সে গলায় গামছা পেঁচানো অবস্থায় জানালার গ্রিলে ঝুলে আছে। তাকে দ্রুত তাকে নামিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘নবীন বিশ্বাস মাদাকাসক্ত এবং মানসিক সমস্যায় ভুগছিল। তাকে চিকিৎসার জন্য গত ২৪ মে এখানে ভর্তি করা হয়েছিল। সোমবার দুপুরে তার পরিবারের লোকেরা তাকে নিতে আসতে চেয়েছিল।’
ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন যুবক মো. হাসান শাহরিয়ার সিয়াম বলেন, ‘সকালের দিকে গামছা গলায় দিয়ে বারান্দায় যায় নবীন। পরে খাবারের জন্য খোঁজ করা হলে তাকে বারান্দায় গ্রিলের সঙ্গে ঝুলে থাকতে দেখা যায়।’
খুলনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবু হানিফ জানান, ময়নাতদন্তের রিপোর্টের পর বোঝা যাবে এটি আত্মহত্যা, না হত্যা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘নবীন বিশ্বাস আত্মহত্যা করেছি কী না সে ব্যাপারে আমরা নিশ্চিত নই। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
