রাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ৩১ মে ২০২২, ১৭:৫১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শহীদ মাহমুদ হাবিব হিমেল একাডেমিক ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট এক শ্রমিক মারা গেছেন। মতিহার থানার ওসি আনোয়ারুল আলী তুহিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত সাগর (২২) নেত্রকোনা জেলার আদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, ওয়েল্ডিংয়ের কাজ করার সময় দুপুর বারোটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ এখনো মেডিকেল কলেজ হাসপাতালেই আছে।

ওসি আনোয়ারুল আলী তুহিন বলেন, এই ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

ইত্তেফাক/এআই