কেকে’র মৃত্যুতে শোক জানিয়ে মোদির টুইট

আপডেট : ০১ জুন ২০২২, ০১:২৬

মাত্র ৫৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ (কেকে)। তার এমন মৃত্যুতে শোকাহত ভারতসহ পুরো উপমহাদেশ। শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘কেকে নামে পরিচিত বিখ্যাত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথের অকাল মৃত্যুতে শোকাহত। তার গানে সব বয়সী মানুষের আবেগ বিশাল পরিসরে প্রতিফলিত হয়েছে। তার গানের মাধ্যমে আমরা তাকে সবসময় স্মরণ করবো। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।’

এর আগে মঙ্গলবার (৩১ মে) রাত ৯টায় কলকাতার গুরুদাস মহাবিদ্যালয়ের নজরুল মঞ্চে গান গাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন কেকে। সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ইত্তেফাক/টিএ