রাশিয়াকে 'সন্ত্রাসী রাষ্ট্র' ঘোষণার আর্জি

আপডেট : ০১ জুন ২০২২, ১২:৩১

রাশিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে সহমত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা জারি করে মঙ্গলবারই নিষেধাজ্ঞার ষষ্ঠ প্যাকেজ জারি করেছে ইইউ। এবার নিষেধাজ্ঞার সপ্তম প্যাকেজ ঘোষণার দাবি জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি। রাশিয়াকে 'সন্ত্রাসী রাষ্ট্র' আখ্যা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে বিশ্বের আর কোনো মুক্ত গণতান্ত্রিক দেশের সম্পর্ক থাকা উচিত নয়। রাশিয়ার একটি সন্ত্রাসী রাষ্ট্র।

ষষ্ঠ নিষেধাজ্ঞার প্যাকেজ জারি হওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা নিয়ে সপ্তম প্যাকেজ তৈরি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। একইসঙ্গে তার বক্তব্য, তেলের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় রাশিয়ার বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হবে। এতদিন ধরে সেই অর্থেই তারা যুদ্ধ চালাচ্ছে।

ইত্তেফাক/টিআর