আমরা পুতিনকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবো না: বাইডেন 

আপডেট : ০১ জুন ২০২২, ১৬:২২

ইউক্রেনে উন্নত প্রযুক্তির রকেট সিস্টেম পাঠানোর কথা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই রকেটের সাহায্যে অনেক দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা যায়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে। এছাড়া একইসঙ্গে বাইডেন জানিয়েছেন, তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে না। বুধবার (১ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বাইডেন লিখেছেন, পুতিনের সঙ্গে আমি যতটা দ্বিমত পোষণ করি... যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে না। যতক্ষণ পর্যন্ত না যুক্তরাষ্ট্র বা আমাদের মিত্রদের আক্রমণের শিকার না হয়, ততক্ষণ আমরা এই সংঘর্ষে সরাসরি জড়িত হবো না। 

এছাড়া বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্র শুধুমাত্র রাশিয়াকে ক্ষুব্ধ করার জন্য সংঘাত দীর্ঘায়িত করতে চাইবে না। এসময় বাইডেন জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ন্যাটো ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চায় না। 

বাইডেন মস্কোকে আশ্বস্ত করতে চেয়েছেন যে তিনি ইউক্রেনকে তার ভূখণ্ডের বাইরে হামলা করতে উত্সাহিত করবেন না। 

ইত্তেফাক/এসআর