পিরোজপুরের নাজিপুরে দীর্ঘা টু বৈঠাকাটা সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে। সড়কের বিভিন্ন জায়গায় পিচ-খোয়া উঠে গেছে অনেক আগেই। এখন সেখানে সৃষ্টি হয়েছে ছোট, বড় গর্ত। প্রায়ই ঘটে চলেছে সড়ক দুর্ঘটনা।
এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। একটু বৃষ্টি হলেই পানি জমে দুর্ভোগ চরমে পৌঁছায়। বৈঠাকাটা থেকে উপজেলা সদরে প্রতিনিয়ন ছোট বড় শত শত গাড়ি এবং কয়েক হাজার মানুষ যাতায়ত করে। এ রাস্তা দিয়ে মালবাহী ট্রাক চলায় রাস্তার এ বেহাল দশা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
মূলত রাস্তাটি নদীর পাশ দিয়ে মালবাহী ট্রাক চলাচলের কারনে কোনও কোনও জায়গা থেকে রাস্তা নদীতে বিলিন হওয়ার পথে এবং রাস্তার পাশে ট্রাক দাড়িয়ে নদী থেকে মাল লোড-আনলোড করায় রাস্তার পার ভেঙ্গে নদীতে বিলিন হচ্ছে।
পথচারী নাঈম হাওলাদার জানান, সড়কের অবস্থা এতটাই বেহাল যে, প্রতিদিন চরম দুর্ভোগের মধ্য দিয়ে আমাদের উপজেলা সদরে যেতে হয়।
উপজেলা সহকারী প্রকৌশলী মো. গফফার হোসেন জানান, রাস্তাটি ৪ বছর অন্তর ম্যাটেনেন্সে যাবে, সে হিসেবে রাস্তাটির কাজ ২০২৩-২০২৪ অর্থ বছরে করা হবে।
