ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌর সদরের ভাঙ্গা বাজারে অভিযান চালিয়ে ৩ চাউল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ জুন) বিকেলে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান জানান, চাউলের বাজার স্থিতিশীল রাখতে ভাঙ্গা বাজারের বেশ কয়েকটি পাইকারি চাউলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্দেশ অমান্য করে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ভাঙ্গা বাজারের পাইকারি চালের ব্যবসায়ী লক্ষী ভাণ্ডার, ভাই ভাই ট্রেডার্স ও উজ্জ্বল স্টোরকে জরিমানা করা হয়। একইসঙ্গে চালের বাজারে কোন ধরনের কারসাজি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অপরদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার খবর ছড়িয়ে পড়লে ভাঙ্গা বাজারের পাইকারি চালের ব্যবসায়ীরা দোকান তালা দিয়ে সরে যায়।
