ঝিনাইদহের কোটচাঁদপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুন) দিনগত রাতে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে ওই গ্রামের ইজি-বাইক চালক আলম মণ্ডলের স্ত্রী তসলিমা খাতুন মোবাইলে কথা বলতে বাড়ির বাইরে যায়। পরে আর বাড়িতে ফিরে আসেনি। রাতে খোঁজাখুঁজির এক পর্যায়ের বাড়ির পাশের মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্বজনরা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, নিহতের মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা তাকে কি কারণে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।

