দুধের দাম বাড়ালো মিল্ক ভিটা

আপডেট : ০২ জুন ২০২২, ১৩:৪৭

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটা দুধসহ সব ধরনের পণ্যের দাম বাড়িয়েছে। ৫ টাকা বাড়িয়ে প্রতি লিটার দুধের দাম ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জুন) মিল্ক ভিটার মহাব্যবস্থাপক (বিপণন) মইনুল হক চৌধুরী বলেন, দুধের সঙ্গে সঙ্গে বেড়েছে দুগ্ধজাত নানা পণ্যের দাম। প্রতি কেজি ঘিয়ের দাম হয়েছে ১ হাজার ৩২০ টাকা। এত দিন এর দাম ছিল ১ হাজার ১৮০ টাকা। এক কেজি মিষ্টি দইয়ের দাম হয়েছে ২১০ টাকা, আগে বিক্রি হতো ১৯০ টাকায়। এক কেজি টক দইয়ের দাম কেজিপ্রতি ৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৭৫ টাকা।

এছাড়া গো-খাদ্যসহ সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ও সরবরাহ খরচ বেড়ে যাওয়ায় বাজারের সঙ্গে সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, বুধবার (১ জুন) বিশ্ব দুগ্ধ দিবস থেকে এ দাম কার্যকর করা হয়েছে।

ইত্তেফাক/কেকে