পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে সতর্ক করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৃহস্পতিবার (২ মে) জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শেহবাজ ইমরানকে সতর্ক করে বলেছেন, 'তিনি রাজনীতি করতে পারেন কিন্তু পাকিস্তানের বিভাজন নিয়ে কথা বলার সাহস পান না।' পাকিস্তানের সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত না নিলে পাকিস্তান ভেঙে তিন টুকরো হতে পারে-ইমরানরের এমন বক্তবের পরই শেহবাজ এই হুঁশিয়ারি দিলেন।
শেহবাজ শরিফ টুইটারে বলেন, ইমরান খান সাম্প্রতিক এক সাক্ষাত্কারে যে বক্তব্য দিয়েছেন তা সরকারী পদে তার অযোগ্যতার প্রমাণ। পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, দেশের ভালোর জন্য তিনি যখন তুর্কির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন তখন পিটিআইয়ের চেয়ারম্যান দেশকে নিয়ে 'নির্লজ্জ হুমকি' দিচ্ছে।
বর্তমানে তিন দিনের সফরে তুরস্ক সফরে আছে শেহবাজ শরিফ।
শেহবাজ টুইটারে লেখেন, 'আমি যখন তুরস্কে চুক্তি স্বাক্ষর করছি, তখন ইমরান দেশের বিরুদ্ধে নগ্ন হুমকি দিচ্ছে। যদি কোনো প্রমাণের প্রয়োজন হয় যে ইমরান সরকারী অফিসের জন্য অযোগ্য, তার সর্বশেষ সাক্ষাৎকারই যথেষ্ট। আপনার রাজনীতি করুন কিন্তু সীমা অতিক্রম করার সাহস করবেন না এবং পাকিস্তান ভাগের কথা বলবেন না।'
