যুদ্ধবিরতির উদ্দেশ্যে পাকিস্তানের প্রতিনিধি দল কাবুলে

আপডেট : ০২ জুন ২০২২, ১৯:৩৭

যুদ্ধবিরতি এই সপ্তাহে শেষ হয়েছে। তাই ফের তালেবানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আলোচনার জন্য ৫০ সদস্য বিশিষ্ট একটি উপজাতীয় প্রতিনিধি দলকাবুলে পাঠিয়েছে পাকিস্তান সরকার। দুই নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদএন এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

অতীতে দুই পক্ষের যে আলোচনার ফলে যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়েছিল তা আফগানিস্তানে তালিবানের মধ্যস্থতায় হয়েছে। পাকিস্তানি তালেবান-তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত। যা একটি পৃথক গোষ্ঠী কিন্তু আফগান তালিবানের সাথে জোটবদ্ধ। গত আগস্টে যুক্তরাষ্ট্র এবং নেটো সৈন্যরা যখন আফগানিস্তান থেকে তাদের প্রত্যাহারের চূড়ান্ত পর্যায়ে ছিল তখন আফগান তালেবান তাদের দেশের ক্ষমতা দখল করে।

টিটিপি গত ১৪ বছরে পাকিস্তানে অসংখ্য হামলার জন্য দায়ী এবং দেশে ইসলামিক আইনের কঠোর প্রয়োগ, সরকারী হেফাজতে থাকা তাদের সদস্যদের মুক্তি এবং দেশের সাবেক উপজাতীয় এলাকায় পাকিস্তানের সামরিক উপস্থিতি হ্রাস করার জন্য দীর্ঘ দিন ধরে লড়াই করেছে।

সর্বসাম্প্রতিক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে মঙ্গলবার। গত নভেম্বরে আফগান তালিবানের মধ্যস্থতায় টিটিপি এবং পাকিস্তানের মধ্যে অনুরূপ যুদ্ধবিরতি এক মাস স্থায়ী হয়েছিল। তবে, যুদ্ধবিরতির কোনোটিই আরও স্থায়ী শান্তি চুক্তির পথ তৈরি করেনি।

আলোচনায় ঘনিষ্ঠ ভাবে জড়িত দুইজন সিনিয়র টিটিপি সদস্য কাবুলে ৫০ সদস্যের দলটির আগমন নিশ্চিত করেছেন। তারা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন যে যুদ্ধবিরতি সম্প্রসারণ পাকিস্তান সরকারের "ইতিবাচক প্রতিক্রিয়া" এর সাথে যুক্ত ছিল। তারা বিস্তারিত বলতে অস্বীকার করেন এবং দুই নিরাপত্তা কর্মকর্তার মতো, নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন কারণ আলোচনার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলার জন্য তাদের অনুমোদন ছিল না।

তবে পাকিস্তান সরকার বা আফগানিস্তানের তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইত্তেফাক/এএইচপি