পাকিস্তানে বাড়িতে ঢুকে পুলিশ কনস্টেবলকে হত্যা 

আপডেট : ০২ জুন ২০২২, ২১:৪৫

পাকিস্তানের সোয়াবি জেলায় রাজার তহসিলের দোবিয়ান গ্রামে গত মঙ্গলবার ভোরে বাড়িতে ঢুকে এক পুলিশ কনস্টেবলের ওপর অতর্কিতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে তিনি নিহত হয়েছেন বলে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে। 

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম আফজাল সাদিক। তিনি কুন্দা পুলিশ পোস্টে নিযুক্ত ছিলেন। তার ওপর হামলার সময় তিনি বাড়িতে একা ছিলেন। 

নিহতের শ্বশুর বাহার আলী ইয়ার হোসেন পুলিশকে জানান, তিনি ও তার মেয়ে সাদিকের স্ত্রী কিছু কাজে মারদানে গিয়েছিলেন। 'আমরা যখন মধ্যরাতে বাড়িতে ফিরি তখন দেখি বাড়ির গেট খোলা। এরপর আমরা দ্রুত ভেতরে ঢুকি এবং সাদিককে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। তার শরীরে গুলি ও ছুরির চিহ্ন ছিল,' বলেন বাহার আলী।

তিনি আরও জানান, হামলাকারীরা তার সরকারি পিস্তলও নিয়ে গেছে। 

অভিযোগকারী বলেন, নিহতের কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না এবং সন্ত্রাসীদের টার্গেট ছিল। এই নিয়ে ইতোমধ্যে দেশটির পুলিশ এফআইআর দায়ের করেছে। শহীদ কনস্টেবলের জানাজা তার পৈতৃক কবরস্থানে অনুষ্ঠিত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

ইত্তেফাক/এসআর