পাবনার আতাইকুলায় বাস উল্টে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে আতাইকুলার মধুপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনার সুজানগর উপজেলার সুলতানা খাতুন (২৭) ও আতাইকুলার মোর্শেদা বেগম (৭০)।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, বৃহস্পতিবার কশিনাথপুর থেকে মুহাম্মদ এক্সপ্রেস নামের বাসটি পাবনায় আসছিল। বেলা সাড়ে ১২টার দিকে মধুপুর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুলতানা খাতুন ও মোর্শেদা বেগম নিহত হন। গুরুতর আহত ১৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
