সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ০৩ জুন ২০২২, ১১:১৮

সুনামগঞ্জে বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামে সাম্প্রতিক পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে বাঘবেড় বাজারে ২০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে সাড়ে চৌদ্দ কেজি ওজনের খাদ্যসামগ্রী তুলে দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদ, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব মো. আব্দুল কাদির, ধনপুর ইউপির চেয়ারম্যান মিলন খান, ফতেহপুর ইউপির চেয়ারম্যান ফারুক আহমেদ, সাবেক চেয়ারম্যান মো. এরশাদ আহমদ, আওয়ামী লীগ নেতা সুলেমান তালুকদার, তৈয়বুর রহমান প্রমুখ।

ইত্তেফাক/এসটিএম