মাদারীপুরে ২ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌরসভা দল বিজয়ী 

আপডেট : ০৩ জুন ২০২২, ১০:২৭

মাদারীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুন) বিকালে মাদারীপুর আছমত আলী খান স্টেডিয়াম মাঠে এই খেলা হয়। এতে অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকা ফাইনাল খেলায় প্রথমে মাদারীপুর পৌরসভা বালিকা দল ৪-০ গোলে রাজৈর উপজেলা বালিকা দলকে পরাজিত করে। পরে মাদারীপুর পৌরসভা বালক দল ১-০ গোলে সদর উপজেলা বালক দলকে পরাজিত করে। 

টুর্নামেন্টে দুটি খেলায় চ্যা ম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাদারীপুর পৌরসভা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।

মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুনের সভাপতিত্বে ও মাদারীপুর জেলা ক্রিড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ত্রিনাথ দাসের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিতে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ এন এম ওয়াসিম ফিরোজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. বকতিয়ার রহমান গাজী প্রমুখ।

উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গত ৩১ মে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে চারটি উপজেলা ও একটি পৌরসভা থেকে মোট ১০টি দল অংশগ্রহণ করে। এ ছাড়া এই খেলায় বালক ৪টি ও বালিকা ৪টি মোট ৮টি ম্যাচ হয়।

ইত্তেফাক/মাহি