নবাবগঞ্জে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২২, ২০:১৩

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় খালের পানিতে ডুবে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুন) এ ঘটনা ঘটে। 

মৃতের নাম আল-আমীন (৭)। উপজেলার দিঘিরপাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং বালুরচর টুকনীকান্দা শাহী জামে মসজিদ মাদরাসার নার্সারির ছাত্র ছিল। 

স্থানীয়রা জানায়, আল-আমীন গত বৃহস্পতিবার পাইকশা সোনাতলা নানা বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সকালে খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায় আল-আমীন। বাড়িতে ফিরতে দেরি দেখে স্বজনরা খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুজির পর খালের পানি থেকে আল-আমীন কে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার উপ-পরিদর্শক ফাহাদ হোসেন বলেন, ‘মৃতের বিষয়ে এ পর্যন্ত থানায় কেউ জানায়নি।’

ইত্তেফাক/এএএম