তরুণীকে হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৩ জুন ২০২২, ২২:০৩

বান্দরবানের লামা উপজেলায় বাড়িতে একা পেয়ে এসএসসি পরীক্ষার্থী এক তরুণীকে হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার (৩ জুন) দুপুরের দিকে উপজেলার হাতিরঝিরির উথোয়াইপাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে। 

ধর্ষণে অভিযুক্ত যুবকরা হলেন-শাহ আলী (২৪) ও আল আমিন (২৫)। ধর্ষণের শিকার ওই তরুণী বান্দরবান সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডক্টর রায়হান জান্নাত আরা বিলকিস জানান, শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে অচেতন এক তরুণীকে হাসপাতাল নিয়ে আসেন স্বজনরা। তারা জানান-ওই তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। তাকে ফরওয়ার্ড করে জেলা সদর হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ধর্ষণের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএএম