মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫১ 

আপডেট : ০৪ জুন ২০২২, ১২:০৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৩ জুন) সকাল ছয়টা থেকে শনিবার (৪ জুন) সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে ২ হাজার ৩২০ পিস ইয়াবা, ৪২৬ গ্রাম হেরোইন, ১৩ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১০৫ বোতল ফেন্সিডিল ও ৪০টি চেতনানাশক ইনজেকশন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭ টি মামলা দায়ের করা হয়েছে। 

ইত্তেফাক/কেকে