ইউক্রেনের সামরিক বিমান গুলি করে ভূপাতিত: রাশিয়া 

আপডেট : ০৪ জুন ২০২২, ১৬:৪৪

রাশিয়া বলেছে, ওডেসার কৃষ্ণ সাগর বন্দরের কাছে অস্ত্র ও গোলাবারুদ বহনকারী ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। শনিবার (৪ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার তাদের আপডেটে জানায়, বিমানটি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছিল।

এছাড়া দেশটির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, একই অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র হামলা 'বিদেশি ভাড়াটেদের' একটি চৌকিতে আঘাত করেছে। এর আগে ইউক্রেনের কর্মকর্তারা জানায়, ওডেসা এলাকায় একটি কৃষি প্রতিষ্ঠান ক্ষেপণাস্ত্রের আঘাতের শিকার হয়েছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেনের সুমি অঞ্চলে একটি আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। 

ইত্তেফাক/এসআর