প্রান্তিক মানুষদের জন্য বই উপহার দিলো লাইটশোর ফাউন্ডেশন

আপডেট : ০৪ জুন ২০২২, ২০:৫৬

প্রান্তিক মানুষদের বই পড়ার সুযোগ করে দিতে আড়াই শতাধিক বই উপহার দিলো লাইটশোর ফাউন্ডেশন। রাজধানীর কাওরান বাজারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে লাইটশোর ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা  সুলতানা রাজিয়া এই বইগুলো স্বপ্নবিলাস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা খালেদ হাসান শান্তর কাছে বইগুলো হস্তান্তর করেন। 

দুই সপ্তাহব্যাপী ক্যাম্পেইন এর সমাপনী অনুষ্ঠানে খালেদ হাসান শান্ত বলেন, এই বইগুলো ময়মনসিংহের ত্রিশালের প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে। একটি ইউনিয়নের ১ হাজারেরও বেশি পাঠকের হাতে পৌঁছে যাবে এই বই। ২৫০ এর অধিক বই ক্যাম্পেইন এর মাধ্যমে বই সংগ্রহ করা হয় , সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবার হাতে বই - এই শিরোনামের মাধ্যমে অনলাইন ক্যাম্পেইন  চালানো হয় কার্যক্রম, সুদূর নেপাল থেকেও এসেছে বই ।উদ্দেশ্য একটাই প্রান্তিক মানুষদেরকে বই পড়ার সুযোগ করে দিতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাইটশোরের কো-ফাউন্ডার সুলতানা রাজিয়া, স্বপ্নবিলাস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা খালেদ হাসান শান্ত, বিআইটি এম এর প্রধান নির্বাহী তালুকদার মুহাম্মদ সাব্বির, রেডিও ক্যাপিটালের প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাফিজ রেদয়ান শান্ত এবং রকমারি ডট কমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিংকর হালদার মিশু সহ আরও অনেকে।

এই অনুষ্ঠানে  সুলতানা রাজিয়া বলেন, ভাল বই পড়ার মাধ্যমে  সমৃদ্ধ হয় নিজের জ্ঞান ও অভিজ্ঞতার জগৎ। ভালো বই পড়া মানে গত শতাব্দীর মহৎ লোকের সাথে আলাপ করা- দেকার্ত'র উক্তিটি উনার খুব পছন্দ। বই পড়ার পাশাপাশি মানুষকে বই পড়তে উৎসাহ দিতে পছন্দ করেন। লাইটশোর ফাউন্ডেশন প্রতিনিয়ত পিছিয়ে পড়া মানুষের জীবন উন্নত করতে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এই আয়োজন।

সবার হাতে বই- ক্যাম্পেইনের পক্ষ থেকে মিশু হালাদার জানান, বই বিষয়ক যেকোনো কাজে সাহায্য সহযোগিতার আহ্বান করেন। ভ্রাম্যমাণ লাইব্রেরি ও উন্মুক্ত পাঠাগারের মাধ্যমে যেন পাঠক বইগুলো পড়েন এবং বই সম্পর্কে মতামত জানান সে আশা ব্যক্ত করেন মিশু হাওলাদার।

বিআইটিএম এর সিইও তালুকদার সাব্বির বলেন, যে কোন ধরনের বই  মানুষ এর চিন্তা এবং কল্পনা শক্তিকে সম্প্রসারিত করতে সাহায্য করে। আমাদের লাইফে আমরা অনেক সময় নানান ধরনের সমস্যার সম্মুখীন হই, অনেক সময় খুব তাড়াতাড়ি অনেক সিদ্ধান্ত নিতে হয়, এসব ক্ষেত্রে ও বই আমাদের জীবনে বিশেষ ভূমিকা রাখে। তরুণদের মানসিক বিকাশে ভাল বই এর পরিপূরক নেই। তাই শহরের পাশাপাশি প্রতিটি গ্রামে-মহল্লায় পাঠাগার গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে বই এর সঙ্গে আরও বেশি করে যুক্ত করা উচিত।

এই  ক্যাম্পেইনের সহযোগী ছিলেন 'স্বপ্ন '৭১', নেক্সটজেন, মিডিয়া পার্টনার 'রেডিও ক্যাপিটাল', 'দৈনিক ইত্তেফাক'। সবার সহযোগিতায় সুন্দরভাবে এই ক্যাম্পেইন শেষ হয়। জ্ঞানভিত্তিক সমাজ গড়ার এবং সকলে বই পড়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শেষ হয় এই অনুষ্ঠান।

ইত্তেফাক/জেডএইচডি