৪ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে

আপডেট : ০৫ জুন ২০২২, ১৪:৫৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের বিকট শব্দ চার কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। পুলিশ, ফায়ার সার্ভিস সূত্র ও স্থানীয় বাসিন্দারা ঘটনার ভয়াবহতার এমনই বিবরণ দিয়েছেন। 

এর আগে শনিবার (৪ জুন) দিবাগত রাত ১১ টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন।

এমনকি বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। অনেকের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে। রাতে আকস্মিক এই ঘটনায় অনেকে ভাবেন হয়ত ভূমিকম্প হচ্ছে। 

বিস্ফোরণে এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও অন্তত নয়জন পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত নয়টার দিকে বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত পৌনে ১১টার দিকে এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কন্টেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় শ্রমিকসহ অনেকে আহত হন।

ইত্তেফাক/এএএম