তিয়ানানমেন স্কোয়ার গণহত্যার স্মরণে বিদেশি দূতাবাসগুলোর শ্রদ্ধাঞ্জলি 

আপডেট : ০৫ জুন ২০২২, ১৯:৪১

চীনের তিয়ানানমেন স্কোয়ার গণহত্যার ৩৩তম বার্ষিকী স্মরণে হংকংয়ে বিদেশি দূতাবাসগুলো শ্রদ্ধা জানিয়েছে। এসব দূতাবাসের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন রয়েছে। বেইজিংয়ের পররাষ্ট্র দফতরের সতর্কতা উপেক্ষা করে দূতাবাসগুলো এই শ্রদ্ধা জানালো।  

হংকং এবং ম্যাকাওতে কানাডার কনস্যুলেট জেনারেল বলেন, ১৯৮৯ সাল ৪ জুন, বেইজিং এর তিয়ানানমেন স্কোয়ার গণহত্যার স্মরণে আজ কানাডা হংকং এবং অন্যদের সঙ্গে যোগদান করেছে। এদিন তিয়ানানমেন স্কয়ারে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে দমন করা। শান্তিপূর্ণভাবে একত্রিত হওয়া একটি মানবাধিকার, এসব অধিকার পেতে যারা বাধাপ্রাপ্ত তাদের সকলের পাশে কানাডা। 

ইউরোপীয় ইউনিয়ন অফিস বলেছে, ২৭ সদস্যের ব্লক বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষাকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ১৯৮৯ সাল ৪ জুন, বেইজিং এর তিয়ানানমেন স্কোয়ার গণহত্যার ৩৩তম বার্ষিকী স্মরণে। ইউরোপীয় ইউনিয়ন সর্বদা বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষাকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। 

এদিকে যুক্তরাজ্যের দূতাবাস তাদের ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছে। তাতে বলা হয়েছে, বিতর্ক, আলোচনা এবং দ্বিমত করার স্বাধীনতা অতীতের পাঠ শেখার জন্য মৌলিক।

এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তর তিয়ানানমেন স্কোয়ারের ৩৩তম বার্ষিকীতে একটি প্রেস বিবৃতি জারি করেছে।

ইত্তেফাক/এসআর