প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঈশ্বরদী উপজেলা যুবলীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৫ জুন) বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলটি সরকারি কলেজ চত্বর হতে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহরের বাজার এলাকার ১ নম্বর গেট এলাকায় পথসভা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
এসময় দোলন বিশ্বাস বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা। কিন্তু তাদের এ অপচেষ্টা কখনই সফল হতে দেওয়া হবেনা। আগামী ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধন হবে। এই উদ্বোধনের পরিপ্রেক্ষিতে জনগনের দৃষ্টি অন্যদিকে নেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি। পূর্বপাকিস্তান আমলেও আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করে পারে নাই। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে আওয়ামী লীগকে গদি থেকে নামানো যাবে না। বিএনপির ধৃষ্টতার সমুচিত জবাব দিতে দলীয় নেতাকর্মীদের দিক নিদের্শনা প্রদান করেন যুবলীগ নেতা দোলন বিশ্বাস।
